1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মেসির ন্যাপকিন পেপারের দাম সাড়ে ১১ কোটি টাকা!

  • রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

মেসির ন্যাপকিন পেপারের দাম সাড়ে ১১ কোটি টাকা!

সেই ২০০০ সালে ১৩ বছর বয়সী লিওনেল মেসিকে বার্সার ডেরায় ভেড়াতে কি কাণ্ডটাই না করেছিল সে সময়ের ক্লাব কর্তারা। মেসিতে মুগ্ধ সে সময়ের বার্সা কর্তারা সে বছরের ১৪ ডিসেম্বর বার্সেলোনা টেনিস ক্লাবে মেসির সঙ্গে চুক্তি করেছিলেন, আর সে চুক্তিটি হয়েছিল একটি ন্যাপকিন পেপারে।

এ গল্প আপনারা অনেকেই জানেন। ১৩ বছর বয়সী মেসির লুকায়িত ফুটবল মেধাকে ঠিকই দেখে ফেলেছিলেন সে সময়ের বার্সা কর্তারা। তাকে যাতে অন্য কোনো ক্লাব নিতে না পারে, সে জন্য তাড়াহুড়ো করে একটি ন্যাপকিন পেপারের ওপর সেই চুক্তি করা হয়েছিল।

গত ফেব্রুয়ারিতেই ঘোষণা হয়েছিল, ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোনহামস। চলতি বছর মার্চে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছিল, নিলামে ন্যাপকিন পেপারের দাম উঠতে পারে ৬ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত। বাস্তবে সে দামকেও ছাড়িয়ে গেল।

বোনহামস জানিয়েছে, ৩ লাখ ডলার ভিত্তিমূল্যের ন্যাপকিন পেপারটি নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মেসির কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু সেই ক্যাম্প ন্যু থেকেই। ২০০০ সালের ১৪ ডিসেম্বর মেসির সঙ্গে করা সে চুক্তির আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস। মেসির নাম প্রথম সুপারিশ করেছিলেন আর্জেন্টাইন এজেন্ট হোরাশিও গ্যাগিওলি।

বোনহামস জানিয়েছে, ন্যাপকিন পেপারটি গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এটি নিলামে যে দামে বিক্রি হয়েছে, সেখান থেকে একটি অংশ অনলাইন নিলামের প্রশাসনিক ফি হিসেবে দিতে হবে।

চুক্তির শুরুতে অবশ্য কিছুটা বাধ সেধেছিলেন মেসির বাবা হোর্হে মেসি। তিনি তার ছেলেকে আর্জেন্টিনায় ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। তবে হোর্হেকে আশ্বস্ত করতে বার্সা তড়িঘড়ি করে ন্যাপকিন পেপারে চুক্তিটি সম্পন্ন করে। এই ন্যাপকিন পেপারে গ্যাগিওলি, মিনগেলা ও রেক্সার্সের সই আছে। সেখানেও আছে এক মজার ঘটনা।

বার্সার সেই সময়ের ক্রীড়া পরিচালক রেক্সার্স সে সময় ঘটনাস্থলে একজন ওয়েটারের কাছে কাগজ চেয়েছিলেন। কিন্তু সেই ওয়েটার হাতের সামনে কোনো কাগজ না পেয়ে সামনে থাকা ন্যাপকিন তুলে দেন রেক্সার্সের হাতে। ব্যাস! এরপরই এই ন্যাপকিনেই চুক্তি সেরে নিয়ে ইতিহাস তৈরি করে মেসি ও বার্সা।

সেই ন্যাপকিন এবার নিলামে বিক্রি হলো রেকর্ড দামে। মেসির বার্সা অধ্যায় শেষ হবার পর এই ন্যাপকিন নিলামে ওঠার গুঞ্জন ওঠে। চলতি বছরের শুরুর দিতে সবকিছু প্রকাশ্য হয়।

বার্সার হয়ে ৪ বার চ্যাম্পিয়নস লিগ, ১০ বার লা লিগা জয়ের পর ২০২১ সালে মেসি পিএসজিতে যোগ দেন।

এরপর গত বছর মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews