1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

  • শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।আজ শনিবার (১৮ মে) বেলা ১২ টার দিকে র‍্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান র‍্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার ।

শুক্রবার (১৭ মে) দুপুরে ফরিদপুর ভাঙ্গার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের দুলাল শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন অন্তর (অষ্টম শ্রেণীর ছাত্র) মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় পথে তাকে অপহরণ করা হয়।

পরে অপহরণকারীরা অন্তরকে জীবিত অবস্থায় ফেরত দিতে তার মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। অতঃপর বিকাশের মাধ্যমে কিছু টাকাও দেন অন্তরের মা। তারপরও তারা অন্তরকে শ্বাসরোধ করে হত্যা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় অভিযোগ দিলে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেনি অন্তরকে।

র‍্যাব আরও জানায়, এর ২১ দিন পর ওই এলাকার একটি খাল থেকে অন্তরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গত ২০১৮ সালের ১৫ অক্টোবর নগরকান্দা থানার এসআই নিখিল চন্দ্র অধিকারী মামলার চার্জশিট আদালতে দাখিল করেন।

সাক্ষ্য ও শুনানি শেষে দীর্ঘ প্রায় ৬ বছর পর আদালত এবছরের ২৭ মার্চ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৩ জনের মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রায়ের সময় ছয়জনের মধ্যে পাঁচ জন আদালতে উপস্থিত থাকলেও আসামি আজিজুল শেখ পলাতক ছিলেন। র‍্যাব-১০ শুক্রবার (১৭ মে) দুপুরে অভিযান চালিয়ে আজিজুল শেখকে ফরিদপুরের ভাঙ্গার টোলপ্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews