1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

সালথায় মহিলা মেম্বারকে হত্যাচেষ্টা মামলার সকল আসামিদের শাস্তির জোর দাবি

  • শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

সালথায় মহিলা মেম্বারকে হত্যাচেষ্টা মামলার সকল আসামিদের শাস্তির জোর দাবি

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চাঞ্চল্যকর মহিলা মেম্বারকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি খোকন মোল্যাসহ সকল আসামিদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন আটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

তারা বলেন আসামিদের বিরুদ্ধে অন্যের জমি দখল করা, প্রতিবেশিদের বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করা, হত্যামামলা, সমাজের বিশৃঙ্খলাসৃষ্টিকরা ও তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলাদিয়ে হয়রানিকরাসহ সন্ত্রাসীকার্যকলাপে আসামিদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

শনিবার (১৮মে) আটঘর এলাকায় সরেজমিনে গেলে এসব তথ্য জানান ওই এলাকায় বসবাসরত স্থানীয় ব্যক্তিরা। এসময় পুটিয়া ২নং ওয়ার্ডের আ. লীগের সহসভাপতি হারুন মাতুব্বর জানান, মহিলা মেম্বারকে হত্যাচেষ্টা মামলার আসামিরা সবাই সমাজের বিশৃঙ্খলাসৃষ্টিকারী।

তাদের সন্ত্রাসীকার্যকলাপে সমাজের অধিকাংশ মানুষ অতিষ্ঠ। তিনি বলেন আসামিদের উপযুক্ত বিচার নাহলে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং এলাকায় ব্যাপক অশান্তি সৃষ্টি করবে।

আটঘর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মজিবর রহমান জানান, এই ইউনিয়নের অল্পকিছু খারাপ মানুষ ব্যতিত সবাই এই আসামিদের কঠিন শাস্তি কামনা করছেন। এসময় তিনি এই মামলার ৬জন আসামিদের মধ্যে গ্রেপ্তারকৃত মামলার প্রধান আসামি খোকন মোল্যাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, আসামিরা গত রোববার (১২ মে) রাত পৌনে ৮টার দিকে পুটিয়া মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর ফাঁকা জায়গার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার মোসা: রাজিয়া বেগমের কপালে পিস্তল ঠেকিয়ে তাকে হত্যাচেষ্টা চালায়।

এসময় মহিলা মেম্বারের ভ্যানে থাকা অন্যান্য যাত্রীদের শোর চিৎকার ও দূর থেকে অন্যান্য গাড়ী আসা দেখে আসামিরা মহিলা মেম্বারকে কিলঘুষি মেরে তার গলায় থেকে স্বর্ণের চেইন ছিরে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরদিন মহিলা মেম্বার বাদি হয়ে দুইজন অজ্ঞাতসহ মোট ৬ জনকে আসামি করে সালথা থানায় একটি এজাহার দারের করেন।

এই মামলায় এপর্যন্ত পুলিশ খোকন মোল্যা নামে এক আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews