1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যুক্তরাষ্ট্রের ৩৫১ কোটি টাকার ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

  • শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ৩৫১ কোটি টাকার ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

যুক্তরাষ্ট্রের একট অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এমকিউ-৯ ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর হুথিরা জানিয়েছে, তারাই মার্কিন এ ড্রোনটি ভূপাতিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

এর আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল হুথিরা। এমকিউ-৯ মডেলের মার্কিন এই ড্রোনটির মূল্য ৩ কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রামানে ৩৫১ কোটি টাকারও বেশি।

হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাদের যোদ্ধারা গতকাল বৃহস্পতিবার (১৬ মে) ড্রোনটি ভূপাতিত করে। এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। শিগগিরই এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

হুথি মুখপাত্র আরও জানিয়েছেন, ড্রোনটি ইয়েমেনের মারিব প্রদেশে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছিল। মারিব প্রদেশটি এখনো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেটিতে এমকিউ-৯ ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্যতা পাওয়া গেছে।

বার্তাসংস্থা এএফপি এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি। হুথিরা এর আগেও ড্রোন ভূপাতিতের দাবি করেছিল। কিন্তু সেগুলো ভুল হিসেবে প্রমাণিত হয়েছিল বলে জানিয়েছে এএফপি।

২০১৪ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। ওই সময় থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি ড্রোন ধ্বংস হয়েছে।

এমকিউ-৯ মডেলের এই ড্রোন মাটি থেকে ৫০ হাজার ফিট উপরে এবং একটানা ২৪ ঘণ্টা উড়তে পারে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews