1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার। গাছে আম পরিপক্ক হলেই তা পেড়ে বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় আম ব্যবসায়ী, কৃষি বিভাগ ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে সততার সঙ্গে ভোক্তার কাছে নিরাপদ আম পৌঁছে দিচ্ছেন তারা পরিপক্ক হলেই গাছ থেকে আম পেড়ে বাজারজাত করে সবার মতামতের ভিত্তিতেই বিগত কয়েক বছরের মতো এবারও ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না, তবে আমরা নিয়মিতই বাজার তদারকি করব, যাতে পরিপক্ক ও নিরাপদ আমই যেন বাজারে ওঠে।

অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার,

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেছুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসসহ অনান্যরা।

সভায় আগামী ১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে এবার আমের গুনগত মান ঠিক রাখলে এসি বগি না হলেও, ট্রেনের বগিগুলোতে পানি স্প্রের মাধ্যমে কুলিং সিস্টেম চালু থাকবে বলেও জানান তিনি।চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে উঠতে আরও ১৫ দিন লাগতে পারে বলে জানানো হয় সভায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews