সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাল্যবিয়ে নিবন্ধন করায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজি রেজাউল করিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজি রেজাউল করিম তার কার্যালয়ে উধুনিয়া ইউনিয়নের ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার খবার পাওয়া যায়।পরে অভিযান চালিয়ে বালাম বই যাচাই করে বাল্যবিয়ে রেজিস্ট্রেশন করার প্রমাণ পাওয়ায় এ কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply