1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

রাজনৈতিক কর্মশালায় অংশ নিতে চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক কর্মশালায় অংশ নিতে চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী ২৫মে চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক কার্যক্রমের ওপর একটি কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

তিনি বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের পঞ্চাশ সদস্যের একটি টিম চীন সফরে যাচ্ছি।

তিনি আরও বলেন, চীনা কমিউনিস্ট পার্টি কিভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সরকার ও তৃণমূলের সাথে কিভাবে সমন্বয় করে, মানুষের জন্য কিভাবে কাজ করে। এসব বিষয়ে কর্মশালায় যোগ দেওয়া হবে। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করব।

এছাড়াও ২৫ জুন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের আরেকটি দলের চীন সফরের কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। এতে দলটির ১০ জনের মতো কেন্দ্রীয় নেতা অংশ নেবেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বহুবার চীন সফর করেছেন। ২০১৯ সালের ২১ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ক্ষমতাসীনদের আমন্ত্রণে সেসময় চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। গত বছর ২২ মে এবং ৮ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিমানমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা দুবার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করেন।

এদিকে সোমবার চীন সফরে গেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলের নেতারা। এতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ শীর্ষ নেতারা রয়েছেন।

সফরকালে ১৪-দলীয় জোটের তিন শরিক দলের নেতারা কুংমিংয়ে ইউনান একাডেমি অব অ্যাগ্রিকালচার সায়েন্স একাডেমি ও কেপিসি ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করবেন। তারা চীনের স্থানীয় ও কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews