1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্গোৎসব উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার বেড়েছে

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে। এর মধ্যে সনাতন ধর্মাম্বলীর সংখ্যা বেশি। শারদীয় দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে,যাত্রীদের আসা-যাওয়াও তত বাড়ছে।

আজ শুক্রবার এই রুট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো. বদিউজ্জামান।

গত ২ বছর মহামারি করোনার কারণে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ ছিল। এবার যাত্রী পারাপার স্বাভাবিক থাকায় হিলি ইমিগ্রেশন দিয়ে দুর্গাপূজা শুরুর আগে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার দ্বিগুণ বাড়তে পারে। যাত্রীরা বলেন, ‘দেশের ২য় স্থলবন্দরে রেল যোগাযোগ ভালো না, নাম মাত্র কয়েকটি ট্রেন দাঁড়ায়। রেল যোগাযোগ ব্যবস্থা ভালো হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার আরো বৃদ্ধি পাবে এই পথ দিয়ে। ‘

হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাবার অপেক্ষায় থাকা যাত্রী গীতা চন্দ্র বলেন, ‘করোনা মহামারীর কারণে গেল দুই বছর ভারতে মাসি-পিসিদের সঙ্গে পূজা করা হয়নি। তাই এবার আর সুযোগটা হাত ছাড়া করতে চাই না। মাসি-পিসি আর তাদের ছেলে-মেয়েদের সঙ্গে পূজার আনন্দটাই আলাদা, তাই যাচ্ছি। ‘

আরেক যাত্রী ঐশী মুখার্জী বলেন, ‘বড় দিদির বিয়ে হয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুরে। পুজোয় তাদের সঙ্গে আনন্দ করতে দিদির কাছে যাচ্ছি। পুজো শেষে ফিরে আসব। ‘

এছাড়া কেউ যাচ্ছেন চিকিৎসার জন্য, কেউ যাচ্ছেন ভ্রমণে। কেউ বা ব্যবসা সংক্রান্ত কাজে। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাতায়াতকারী যাত্রী সংখ্যায় বেশি। আবার অনেকে বাংলাদেশে আসছেন পুজোর পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে। তাদের সংখ্যাও কম নয়।

ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী মঙ্গল দত্ত বলেন, ‘প্রতি বছরই ভারতে দুর্গোৎসব উদযাপন করি। তাই এবার কাকা-কাকিদের সঙ্গে পুজো করতে বাংলাদেশে এসেছি। এবার যশোরে কাকা-কাকি ও কাজিনদের সঙ্গে উৎসব করব। কাকা-কাকিদের সঙ্গে অনেকদিন দেখা-সাক্ষাৎ হয় না। তাদের কাছ থেকে আশীর্বাদও নেওয়া হবে। ‘

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান বলেন, ‘সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব উপলক্ষে কয়েকদিন ধরে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বেড়েছে। গেল মাসে এই রুট দিয়ে গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন যাতায়াত করত। বর্তমানে সেই সংখ্যা ৫০০ এর কাছাকাছি দাঁড়িয়েছে। আরো কয়েকদিন বাকি আছে দুর্গাপূজার। ‘ যাত্রী পারাপারের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews