1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

লু নয়, জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব: ফখরুল

  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

লু নয়, জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের ওপর নির্ভর করছে না বিএনপির আন্দোলন। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে কারো ওপর নির্ভর করতে হবে না। আগেও জনগণ নিজের শক্তিতে পায়ের ওপর ভর করে আন্দোলন করেছে, এখনো করবে। জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে গণঅধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকে।

দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এই সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। তাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম ও লড়াই করে আসছে। এতে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

তরুণ এবং ছাত্রসমাজকে আন্দোলনে আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পরিবর্তনের জন্য সবচেয়ে তরুণ এবং ছাত্রসমাজ বড় ভূমিকা পালন করে। যারা গণঅধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, তারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন।

বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরাল ছিল। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন বলে আমি আশাবাদী। জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।

সূত্র:অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews