1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তাসকিনের ইনজুরিতে কপাল খুলতে পারে হাসানের

  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

তাসকিনের ইনজুরিতে কপাল খুলতে পারে হাসানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন ডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে চার-ছক্কার এই টুর্নামেন্টের আগে টাইগার পেসার তাসকিন আহমেদের খেলা নিয়ে শঙ্কায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের সিরিজে ইনজুরিতে পেড়েছেন তাসকিন।

এদিকে একদিন বাদেই বিশ্বকাপ খেলেতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। তাই দ্রুততম সময়ের মধ্যে তাসকিনের বিকল্প পেসার খোঁজা ছাড়া কোনো উপায় নেই বিসিবির সামনে।

জানা গেছে, তাসকিনের বিকল্প পেসার হিসেবে হাসান মাহমুদকে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে। সোমবার (১৩ মে) হাসানের সঙ্গে কথাও বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিকল্প হিসেবে হাসানের বিষয়টি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তিনি বলেন, হাসান আমাদের পুলের সদস্য। চট্টগ্রামে তিন দিনের ক্যাম্পে ছিল। তাসকিনের এটা যেহেতু দুর্ঘটনা আমাদের বিকল্প কাউকে নিতেই হবে। এখন দেখা যাক কী হয় শেষ পর্যন্ত।

সকালে রিপোর্ট পেয়ে সেটি পাঠানো হয়েছে আমেরিকায়। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় দল ঘোষণা করা হবে। যদিও তাসকিনের বিষয়টি এখনো সুরাহা হয়নি। বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন নির্বাচকরা। সেখানে সব পর্যালোচনা করে সিদ্ধান্তে যাবে বোর্ড।

বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যদি চিকিৎসকরা নিশ্চিত করেন যে তাসকিন বিশ্বকাপের আগে ইনজুরি মুক্ত হয়ে মাঠে নামতে পারবেন, পুরো শক্তি ও রান আপে বোলিং করতে পারবেন, তাহলে তাকে দলে নেওয়া হবে। সেক্ষেত্রে স্ট্যান্ডবাই হিসেবে এক বা একাধিক পেসার নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে।

যদি চিকিৎসকরা জানান, নাহ! তাসকিনের পক্ষে বিশ্বকাপের আগে আর বল হাতে মাঠে নামা সম্ভব হবে না, তাহলে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হবে।

তখন মোস্তাফিজ, শরিফুলের সঙ্গে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দুজনকেই দলে রাখা হবে। সে ক্ষেত্রে হাসান মাহমুদ স্ট্যান্ডবাই হিসেবে নিতে পারে বাংলাদেশ।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews