1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে-পুত্রবধূ

  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে-পুত্রবধূ

সিরাজগঞ্জে জমি লিখে না দেওয়ায় শাহনাজ খাতুন (৫৭) নামের এক বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। বর্তমানে ওই মা হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১২ মে) বিষয়টি জানাজানি হয়। গত শুক্রবার দুপুরে জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জমি লিখে না দেওয়া ও ঋণের টাকা পরিশোধ না করায় শাহনাজ খাতুনের বড় ছেলে শাহ আলম ও তার স্ত্রী মর্জিনা খাতুন তাকে মারপিট করে ফেলে রাখেন। এ ঘটনায় তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। পরে স্থানীয়রা ওই বৃদ্ধাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শাহ আলমের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, আমার শ্বাশুড়ি তার জমিজমা ও টাকা তার ছোট ছেলে ও মেয়েকে দিয়েছে। আমার স্বামী ঋণ করে ঘর দিয়েছে। সেই ঘর থেকে এখন আমাদের বের করে দিতে চায়। এটা নিয়ে শুক্রবার দুপুরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার স্বামী তাকে ধাক্কা দেয় এবং মারপিট করে। তবে আমি শাশুড়িকে মারপিট করিনি, কিন্তু ধাক্কা দিয়েছিলাম। এতে মাথায় একটু কেটে গেছে।

ইউপি সদস্য ফরহাদুল ইসলাম হ্যাপি বলেন, আপনাদের মাধ্যমেই ঘটনাটি শুনলাম। আমি হাসপাতালে গিয়ে তার খোঁজ নেব এবং এই ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেব।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মিথিলা আক্তার বলেন,শাহনাজ খাতুনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নিয়েছি। তবে ওই মা তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন না বলে জানিয়েছেন।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews