1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত কলকাতার

  • রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত কলকাতার

চলতি আইপিএলের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই ধারাবাহিকতা ধরে রেখে ১২ ম্যাচে ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। নিজেদের ১২তম ম্যাচে মুম্বাইকে ঘরের মাঠে ১৮ রানে হারিয়েছে কলকাতা।

রোববার (১১ মে) আগে ব্যাট করে মুম্বাইকে ১৫৮ রানের লক্ষ্য দেয় কলকাতা। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে মুম্বাই। এতে ১৮ রানের জয় পায় কালকাতা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা এবং ইশান কিষান। দুজনের ব্যাট থেকে আসে ৬৫ রান। ২৪ বলে ১৯ রান করে আউট হন ঈশান কিষান। ২২ বলে ৪০ রান করে তাকে সঙ্গ দেন রোহিত।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদবও। ১১ বলে ১৪ রান করেন তিনি। এরপর উইকেট মিছিলে যোগ দেন হার্দিক পান্ডিয়া (২), টিম ডেভিড (০) ও নেহাল ওয়েধেরা ৩ রানে আউট হলে, লড়াই করতে পারে তিলাক ভার্মা এবং নামান ধীর।

তবে শেষ দিকে নামান ধীর ৬ বলে ১৭ রান এবং তিলাক ভার্মা ১৭ বলে ৩২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে মুম্বাই। এতে ১৮ রানের জয় পায় কলকাতা।

কলকাতার হয়ে হার্শিত রানা, ভারুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন। এ ছাড়া এক উইকেট শিকার করেন সুনিল নারিন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ইনিংসের পঞ্চম বলে সাজঘরে ফেরেন ফিল সল্ট। ৫ বলে ৬ রান করেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম বলে ডাক আউট হন সুনীল নারিনও।

এরপর শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ভেঙ্কাতেশ আইয়ার। তবে ইনিংস বড় করতে পারেননি শ্রেয়াস। ১০ বলে ৭ রান করে কলকাতা অধিনায়ক আউট হলে, ভেঙ্কাতেশকে সঙ্গ দেন নিতিশ রানা।

কিন্তু ফিফটি তুলতে পারেননি ভেঙ্কাতেশ আইয়ার। ২১ বলে ৪২ রান করে আউট হন। এরপর ব্যাটিংয়ে এসে রান তুলতে থাকেন আন্দ্রে রাসেল। ২৩ বলে ৩৩ রান করে রান আউট হলে, ১৪ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন রাসেল।

শেষ দিকে ১২ বলে ২০ রান করে রিঙ্কু সিং আউট হলেও রামানদ্বীপের ৮ বলের হার না মানা ১৭ রানে ভর করে ১৫৭ রানের বড় পুঁজি পায় কলকাতা।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews