শুধু অবকাঠামো উন্নয়ন নয়, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে প্রচেষ্টা অব্যাহত আছে রাজশাহীতে। বিসিক শিল্পনগরী-২ ও চামড়াশিল্প পার্ক প্রতিষ্ঠার কাজ চলমান। পদ্মা নদী-তীরবর্তী এলাকা সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে।
পদ্মাপাড় এখন অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পদ্মাপাড়-সংলগ্ন দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার শরিফ। পদ্মাপাড়ে সিটি করপোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালন শাহ পার্ক।

শাহ মখদুম (রহ.) মাজার, শাহ মখদুম (রহ) কেন্দ্রীয় ঈদগাহ্ ও পদ্মাপাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী।
জনসাধারণের বহুমুখী চাহিদা অনুযায়ী মহানগরীর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সময়পোযোগী নাগরিক সেবা পাচ্ছে নগরবাসী।
প্রতিদিনই রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বাসাবাড়িতে গিয়ে বাঁশিতে ফুঁক দেন। বাঁশির শব্দে গৃহস্থালি বর্জ্য নিয়ে বাইরে আসেন লোকজন।

এরপর এসব বর্জ্য নগরীর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) রাখেন তারা। সেখান থেকে আরেক দল কর্মী তা ময়লা ফেলার স্থানে নিয়ে যান।
যেসব এলাকায় এখনো এসটিএস নির্মাণ হয়নি, সেগুলোতে নির্দিষ্ট একটি জায়গায় বর্জ্য রাখা হয়। সেখান থেকে ভাগাড়ে নেওয়া হয়। নগরীর বর্জ্য অপসারণে আছেন ১ হাজার ৪০০ জন কর্মী। শহরে বর্তমানে ১২টি এসটিএস আছে।
সব মিলিয়ে হলফ করেই বলা যায় রাজশাহী সিটিতে মানুষের চাওয়া পাওয়ার প্রত্যাশার জায়গা পূরণ হয়েছে। সাধারণত আমরা সমস্যার আদলে যখন প্রতিশ্রুতি দেখি তখন সেটার বাস্তবায়ন দেখি না।
কিন্তু রাজশাহীর ক্ষেত্রে প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা গিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বদলে গছে রাজশাহী নগরী।
এই নগর বদলে দেয়ার মূল কারিগর নগরপিতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামান হেনার সন্তান।
খায়রুজ্জামান লিটন বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।
স্বপ্নের ফেরিওয়ালা খ্যাত এই নগরপিতার লক্ষ্য এখন সিটি করপোরেশনের সেবা আরও সম্প্রসারিত করার। সীমানা বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াও চলমান রয়েছে।
সীমানা বৃদ্ধির আবেদন অনুমোদন হলে বর্তমান সীমানার সঙ্গে যোগ হবে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা এবং কাটাখারি, দামকুড়া ও কর্ণহার থানা। আর ৯৬ দশমিক ৭২ বর্গ কিলোমিটার থেকে বেড়ে মহানগরীর আয়তন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩৫০ বর্গ কিলোমিটারে।





Leave a Reply