1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বহিস্কৃত দুই নেতা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী 

  • শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বহিস্কৃত দুই নেতা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দুই সাবেক বিএনপি নেতা।

উপজেলা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রার্থী ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম। দলীয় আদেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে।

তবে বহিষ্কার হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। বুধবার (৮ মে) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মানিক এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল চিংড়ি। তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। 

এছাড়া চেয়ারম্যান পদে অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোহাম্মদ বাবর আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৫২৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহা. শরিফুল ইসলাম

মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৮৪৯ ভোট এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহা. আব্দুল গাফ্ফার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬৩১ ভোট। 

চারটি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলাহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৮টি এবং মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন।

অপরদিকে, গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অপর বহিস্কৃত নেতা মোঃ আশরাফ হোসেন আলিম বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরকে হারিয়ে বিজয়ী হয়েছেন। 

তিনিও দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এর কারণে ইতিমধ্যেই তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় বহিষ্কার আদেশ মাথায় নিয়েই শেষ পর্যন্ত ছিলেন ভোটের মাঠে, বিজয়ীও হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে।

বুধবার (৮ মে) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমদ নিজ কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, গোমস্তাপুর উপজেলা পরিষদের বেসরকারি ভাবে নির্বাচিত মোঃ আশরাফ হোসেন আলিম, আনারস প্রতিকে তিনি পেয়েছেন, ৪০ হাজার ৬২০ ভোট, তার নিকটতম আওয়ামীলীগের মো. হুমায়ূন রেজা, ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews