গণঅধিদেশেকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশ আজ বহুমুখী সংকটে পতিত। এখানে গণতন্ত্রের সংকট, রাজনৈতিক সংকট। এই রাজনৈতিক আর গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে, একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে। ব্যাংক ডাকাত লুটেরা আর মাফিয়াদের জন্ম দিয়েছে। চাঁদাবাজদের জন্ম দিয়েছে। সেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে হচ্ছে। ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে। কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা। অপরদিকে সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাজারে চড়া। দেশের ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে।
আমদানি-রপ্তানীর নামে টাকা বাইরে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে। ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা চোরের দলেরা লুটপাট করেছে । ব্যাংক ডাকাতের দল আওয়ামী লীগ আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকে গুম করে দেশে ভারতীয় তাঁবেদারি শাসন ব্যবস্থা কায়েম করেছে। সীমান্তবর্তী এই জেলায় প্রতিনিয়ত লাশ পড়ে। ৫৪ টি নদীর পানির ন্যায্য হিস্যা আমরা পাইনা। যে কারণে এই মৌসুমে পুরো উত্তরাঞ্চলের ফসলি জমি ফেটে চৌচির। পদ্মা নদী মরে যাচ্ছে আওয়ামী লীগের এটা নিয়ে কোন ভাবনা নাই।
সোমবার দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে শহরের টাউন ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন,
উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার, শহিদুল ইসলাম, ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

Leave a Reply