1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মামলা ছাড়ায় ৫৩ লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছে লিগ্যাল এইড কমিটি

  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

মামলা ছাড়ায় ৫৩ লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছে লিগ্যাল এইড কমিটি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

কোন মামলা করা ছাড়ায় ৫২ লক্ষ ৮৯ হাজার টাকা ফেরত পেয়েছে ভুক্তভোগীরা। জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁপাইনবাবগঞ্জ বরাবর আবেদন করে এ টাকা ফেরত পায় ভুক্তভোগী আবেদনকারীরা। এ তথ্য দিয়েছেন, জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার ও সিনিয়র সহকারী জজ রুখসানা খানম।

তিনি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভার সুচনা বক্তব্যে বলেন ২০২৩ সালে এ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি বরাবর আইনী সহায়তা চেয়ে ২০২৩ সালে ৩২৭ টি আবেদন পড়ে। এসকল আবেদনের প্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড কমিটি উভয়পক্ষের উপস্থিতিতে কার্যকরী সমাধান করতে সক্ষম হয়েছে। যার ফলে উভয় পক্ষের প্রায় সাড়ে সাতশত জন ব্যক্তি উপকৃত হয়েছে। 

রুখসানা খানম আরও জানান, লিগ্যাল এইড কমিটি প্যানেলের ৩৪ জন দক্ষ আইনজীবীকে মামলা পরিচালনার জন্য ২ লক্ষ ২৫ হাজার টাকা বিল প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে  সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড জেলা কমিটির চেয়ারম্যান মোহাঃ আদীব আলীর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা হয়। 

জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ নরেশ চন্দ্র সরকার, চীফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপন কুমার মোদক,

পুলিশ সুপার ছাইদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সোলায়মান বিশুসহ অন্যরা। 

এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকাল সাড়ে ৮ টায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি জেলা জজ আদালতের সামনে হতে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে লিগ্যাল এইডের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে আয়োজিত মেলার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী।

এসময় অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আনিছুর রহমান, জেল সুপার শরিফুল ইসলাম,

পিপি নাজমুল আজম, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, আইনজীবী সমিতির সাধারণ একরামুল হক পিন্টুসহ জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, কর্মকর্তা- কর্মচারী এবং জেলার আইনজীবীগণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews