1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

হেলিকপ্টারে ওঠার পর সিটে বসতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (২৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এই ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা। তার পেছনে কিছু দূরেই হাঁটছেন ইন্দ্রনীল সেন। মমতা সিঁড়ি ধরে উঠছিলেন। ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছে হঠাৎ তার হাত ফসকে যায়। তাতেই পড়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে দেখা যায় ব্যস্ত হয়ে এগিয়ে যেতে। নিচু হয়ে মমতাকে উঠতে সাহায্য করতেও দেখা যায় তাকে।

তবে পড়ে গেলেও নিজের সভা বাতিল করেননি পশ্চিমবঙ্গের এ মুখ্যমন্ত্রী। দ্রুত উঠে নিজেকে সামলে নেন তিনি। পরে কুলটিতে মমতার প্রথম সভার উদ্দেশে হেলিকপ্টারও রওনা হয়। যথাসময়েই তিনি সেখানে পৌঁছান এবং বক্তৃতাও শুরু করেন। তবে পড়ে যাওয়ার বিষয়ে সভায় কোনো কথা বলেননি মমতা।

কিছুদিন আগেও আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ মার্চ বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান তিনি। সেই ঘটনায় তার ক্ষতস্থানে সেলাইও দিতে হয়েছিল। ওই ঘটনার ৪৪ দিন পরে আবারও আহত হলেন তিনি।

শেষ বার কপালে আঘাত লাগার কয়েক সপ্তাহ পরই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট আটকে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মমতা। রাজ্যের জেলায় জেলায় ঘুরে গরমের মধ্যেই তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করছিলেন তিনি। তবে গরমে যে তার সভা করতে অসুবিধা হচ্ছে সে কথাও বলেছিলেন । কিন্তু তার পরও ভোটের প্রচার সভায় যোগ দেওয়া বন্ধ রাখেননি মমতা।

সম্প্রতি এক জনসভায় তিনি বলেন, ‘হেলিকপ্টার হিট চেম্বার হয়ে থাকে। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, শরীরের পানি শুকিয়ে যাচ্ছে। এই গরমে নির্বাচন করা উচিত হয়নি।’

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews