1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শুভর সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

শুভর সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়

দলপতি শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন রাউন্ডে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রেলিগেশনে নিজেদের প্রথম ম্যাচে সিটি ক্লাবকে ৮৭ রানে হারিয়েছে তারা।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪ চার ও ৫ ছক্কায় ১১৫ বলে ১০১ রান করেন শুভ।

এতে এবারের মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৫৯ রান করেন সালমান হোসেন। সিটি ক্লাবের হয়ে তিনটি উইকেট নেন ইরফান হোসেন।

জবাবে রূপগঞ্জ টাইগার্স বোলারদের তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় সিটি ক্লাব। আটে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মঈনুল ইসলাম।

রূপগঞ্জ টাইগার্সের সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক তিনটি করে উইকেট নেন।এর আগে, রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির কাছে ৪১ রানে হেরেছিল সিটি ক্লাব।

সংক্ষিপ্ত স্কোররূ,পগঞ্জ টাইগার্স : ৪৯.৫ ওভারে ২৫৭/১০ (শামসুর রহমান শুভ ১০১, সালমান হোসেন ইমন ৫৯, মাহফিজুল ইসলাম ৩৩; ইরফান হোসেন ৩/৫১, মঈনুল ইসলাম ২/৪৬)।

সিটি ক্লাব : ৪১.১ ওভারে ১৭০/১০ (মঈনুল ইসলাম ৫২, মাহফুজুর রহমান টিটু ২৯, রায়ান রাফসান রহমান ২০; মহিউদ্দিন তারেক ৩/২৪, সোহাগ গাজী ৩/৩৪)/

ফল : রূপগঞ্জ টাইগার্স ৮৭ রানে জয়ী।

ম্যাচসেরা : শামসুর রহমান শুভ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews