সারা দেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। তাই বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। বৃষ্টির পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে,
আমের গুটি ঝড়ে পরছে। বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে ইস্তেসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে সহস্রাধিক মানুষ।
শুক্রবার সকাল ০৭ টায় স্থানীয় সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বালক বিদ্যালয় ফুটবল মাঠে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া করা হয়। এতে হাফিজিয়া মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকসহ রানিহাটী ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানার মোঃ আব্দুল মতিনের ইমামতিতে ইউনিয়নের ৩২ টি জামে মসজিদের ইমামদের উপস্থিতিতে ইস্তেসকার দু-রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে মোনাজাত পরিচালনা করেন। সেই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান যাতে ভালো থাকে সেও দোয়াও করেন।





Leave a Reply