1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আইপিএল টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ

  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

আইপিএল

টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ

প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে লোকেশ রাহুলের উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে ১৩ রান, তৃতীয় ওভারে পেয়েছেন ১৫। শেষ ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জিততে দরকার ১৭ রান। ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস স্টয়নিস।

কিন্তু ভাগ্য নিজের দিকে ফেরাতে পারলেন না মোস্তাফিজ। জেতাতে পারলেন না নিজের দল চেন্নাই সুপার কিংসকে। প্রথম বলে ছক্কা, পরের দুই বলে দুটি চার। তিন নম্বর বলটি হলো নো–ও। ৩.৩ ওভারে ৫১ রান দিয়ে ওই একটাই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মোস্তাফিজকে।

চেন্নাইয়ের করা ৪ উইকেটে ২১০ তাড়া করতে নেমে ৬ উইকেট আর ৩ বল হাতে রেখে ম্যাচ জিতল লক্ষ্ণৌ। ৬৩ বলে ১২৪ রান করে অপরাজিত থাকলেন স্টয়নিস, মেরেছেন ৬ ছক্কা ও ১৩টি চার।

টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ। লক্ষ্ণৌর মাঠে দুই দল নিজেদের ঠিক আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিল। আগের ম্যাচে জেতার পর এবারও চেন্নাইয়ের মাঠ থেকেও হাসিমুখে ফিরল লোকেশ রাহুলের দল।

স্টয়নিসের সেঞ্চুরিতে বৃথা হয়ে গেছে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের দুটি দুর্দান্ত ইনিংস। ১০৮ রান করে অপরাজিত ছিলেন চেন্নাই অধিনায়ক। ৬০ বলে মেরেছেন ৩ ছক্কা ও ১২ চার। তার সঙ্গে ২৭ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৬৬ রান করেছেন দুবে।

৪৬ বলে ১০৪ রানের জুটি গড়েছেন দুজন মিলে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে হেনরি ৪ ওভারে মাত্র ২৮ রান দিলেও মহসিন দিয়েছেন ৫০ ও ঠাকুর ৪৭ রান। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও যশ ঠাকুর।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews