1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফ্রিতে খেতেই ডেটিংয়ে যান নারীরা!

  • সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

ফ্রিতে খেতেই ডেটিংয়ে যান নারীরা!

ডেটে যাওয়ার পরিকল্পনা করলে প্রথমেই মাথায় আসে একটা ভালো রেস্তোরাঁর কথা। যেকোনো ভালো রেস্তোরাঁর সাজানো পরিবেশে খাবারের তৃপ্তির পাশাপাশি মনের কথাগুলোও বলা যায়। রেস্তোরাঁর সুন্দর সাজানো পরিবেশ আর পছন্দের খাবারে মন ভালো হয়ে গেলে অনায়াসেই তখন মনের কথাগুলোও বলে দেওয়া যায়।

অধিকাংশ পুরুষ অন্তত এমনটাই মনে করেন। আর পুরুষের এই ধারণারই সুযোগ নিয়ে ফ্রি-তে ভালো-মন্দ খাবেন বলেই নাকি ডেটিংয়ে চলে যান প্রায় এক তৃতীয়াংশ নারী!

অবিশ্বাস্য বা অদ্ভুত মনে হলেও এমনই বিচিত্র তথ্য মিলেছিল বেশ কিছুদিন আগের একটি সমীক্ষায়।

সোসাইটি ফর পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি (Society for Personality and Social Psychology) নামের একটি পত্রিকায় প্রকাশিত ওই সমীক্ষায় সাড়ে তিন শতাধিক নারীদের মতামতের ভিত্তিতে ওই রিপোর্ট সে সময় প্রকাশ করা হয়েছিল।

এই সমীক্ষাটি চলিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির (Azusa Pacific University) একদল গবেষক। এই সমীক্ষায় ১৮ বছর থেকে ৪৮ বছর বয়সী মোট ৩৫৭ জন নারীর মতামত নেওয়া হয়েছিল।

তাদের মতামতের ভিত্তিতেই দেখা গিয়েছে তাদের মধ্যে অন্তত ৩৩ শতাংশ নারী শুধুমাত্র ফ্রিতে ভালো-ভালো খাবার খেতেই ডেটিংয়ে চলে যান বা ডেটে যেতে রাজি হয়ে যান! এই ধরনের ডেটিংকে ‘ফুডি কল’ বলে উল্লেখ করেছেন মার্কিন গবেষকরা।

গবেষকরা আরও বলছেন, ‘ফুডি কলস’ এর প্রবণতা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। আবার এটি শুধু নারীদের বেলায় হবে এমনটি নয়, পুরুষের বেলাতেও হতে পারে। যেহেতু এই গবেষণায় শুধু নারীদের প্রশ্ন করা হয়েছে, পুরুষের ক্ষেত্রেও এর ফলাফল একই হতে পারে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews