1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে পিটিয়ে হত্যা মামলার আসামিকে আটক করেছে র্র্যাব

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে পিটিয়ে হত্যা মামলায় ছোট ভাই মোজাম্মেল হক (৬৫) কে আটক করেছে র‌্যাব-৫।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ -ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নওগাঁ জেলার পোরশা উপজেলার নিজপুর ইউনিয়নের গাংগোর হতে আটক করা হয়। আটককৃত মোজাম্মেল হক (৬৫) শিবগঞ্জ উপজেলা লাহারপুর গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে।

র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-১ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ০২ সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই মোজাম্মেল হকের পরিবার সহ বড় ভাই রুহুল কে পিটিয়ে আহত করে। পরে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয় আত্মীয় স্বজনসহ রুহুল কে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এবং ঐ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দেয়। নিহতের পরিবার বাদি হয়ে প্রধান আসামী মোজাম্মেল হক সহ ০৪ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে মূল আসামী মোজাম্মেল হকসহ অন্যান্য আসামীরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল নজরদারী অব্যাহত রেখেছিল। এবং তথ্য প্রযুক্তির সাহায্যে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী মোজাম্মেল হক এর অবস্থান নিশ্চিত হয়ে নওগাঁ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

চাঞ্চল্যকর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মোজাম্মেল হক কে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন আসামী কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews