1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে ট্রাকের সিটের নিচ থেকে সাড়ে ৩ কেজি সোনা উ

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

ট্রাকের সিটের নিচ থেকে ৩ কেজি ৪৭৬ গ্রাম স্বর্ণসহ রেন্টু শেখ (৪০) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বিজিবি। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক রেন্টু শেখ পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে। বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা।

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস হতে ৫ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্টের পানামা গেটের সামনে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। ভারতীয় পণ্যবাহী ট্রাকটি সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নামিয়ে ফেরত যাওয়ার সময় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৩ কেজি ৪৭৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা স্বর্ণের টুকরো আকারে ছিল। স্বর্ণ ছাড়াও একটি ভারতীয় গাড়ি জব্দ করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা ও ট্রাকের মূল্য ৪০ লাখ টাকা। পরে বিজিবি ক্যাম্পে উদ্ধার হওয়া স্বর্ণগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন স্থানীয় স্বর্ণকাররা।

বিজিবি অধিনায়ক জানান, আগের দিন ভারতীয় ট্রাকটি পণ্য নিয়ে বাংলাদেশে আসে। পণ্য খালাস করে রোববার দুপুরে খালি গাড়ি নিয়ে পুনরায় ভারতে ফিরছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ট্রাকচালক রেন্টু শেখ জানান, কোনো এক ব্যক্তি তাকে এসব স্বর্ণের বারগুলো দিয়েছিলেন ভারতে পাচারের উদ্দেশ্য।

প্রথমে বিষয়টি স্বীকার না করলেও তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবির নায়েক মো. আবদুল্লাহ, মো. মনিরুজ্জামান, সিপাহী সাব্বির, আশিক, মো. ফারুক, কামরান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews