চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়ার ঘটনায বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত নুহু আলি (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে মারা গেছে। নুহু ঠুঠাপাড়া গ্রামের মৃত আফান উদ্দিনের ছেলে। হাসপাতালে নুহুর সাথে থাকা তার ছেলে অসিম উদ্দিন জানান, আজ শনিবার দুপুর দুই টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায মারা যান।বর্তমানে আমার পিতার লাশ মর্গে রয়েছে।
তিনি আরো জানান গত বৃহস্পতিবার ঠুঠাপাড়া দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সমীর মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সেদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আট নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর দুই টার দিকে আ্ইসিইউতে মারা যান।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, ধাওয়া-পাল্টা ধাওযার ঘটনায় আগেই মামলা হয়েছে। ওই মামলার পাশাপাশি আরও একটি মার্ডার মামলা যুক্ত হবে। মার্ডার মামলায় ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এলাকার পরিস্থিতি সান্ত বলেও জানান ওসি।
উল্লেখ্য, যে গত বুধবার দুপুরে ঠুঠাপাড়ায় তারাপুরপোড়া গ্রামের বাবু মাটি ভর্তি ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র গত বৃস্পতিবার সকাল থেকে দুপুর দুই টা পর্যন্ত ধাওযা-পাল্টা ধাওয়ায় নুহু সহ প্রায উভয পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতরা হলো মাহিদুর রহমান (২৫) গোলাম আলি (৫০), মিঠুন আলি (২০), কালু (১২), অসিম (২৬), তাবজুল হোসেন (৬০), এনামুল হক (৫৫) কামাল, (৩২) খাইরুল ইসলাম (৩০), জসিম উদ্দিন, রাজ্জাক উদ্দিন, নুহু আলি ও তারেক মনোয়ার।
তাছাড়া উভয় পক্ষের গ্রামে ৭ টি বাড়িতে ভাংচুর লুটপাট হয়েছে। যাদের বাড়ি ঘর ভাংচুর হয়েছে তারা জেমসেদ আলি, কালাম, মোহফুল মজিবুর, মিজানুর। ,তার মধ্যে সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে জেমসেদ আলির। তার বাড়ির একটি ঘর, সোকেস, টিভি একটি মিটার ভাংচুর, একটি গরু ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলেও জানান জেমসেদ আলি ও তার স্ত্রী তাছাড়া বেশ বাড়ির টয়লেট ও চুলা ভাংচুর করা হয়েছে। একটি বাড়িতে আগুন দেয়া হয়েছে। তাছাড়া একটি রাস্তার একটি বাঁশের সাঁকো পুড়িয়ে দেয়া হয়েছে।

Leave a Reply