1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

“প্রবাস প্রজন্মকে দেশীয় কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখুন” থাইল্যান্ডে মত বিনিময় সভায় ডব্লিউএফবিবি মহাসচিব সুহাস বড়ুয়া

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

“প্রবাস প্রজন্মকে দেশীয় কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখুন”
থাইল্যান্ডে মত বিনিময় সভায় ডব্লিউএফবিবি মহাসচিব সুহাস বড়ুয়া

হাকিকুল ইসলাম খোকন (ব্যাংকক, থাইল্যান্ড থেকে):

গত ১৫ই এপ্রিল, সোমবার, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB)এর মহাসচিব সুহাস বড়ুয়া থাইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাঙ্গালী বৌদ্ধদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হোন। থাইল্যান্ডে বসবাসরত ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস এর আঞ্চলিক প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুহাস বড়ুয়া বলেন,

বাংলাদেশে বৌদ্ধরা সংখ্যায় কম হলেও, আনুপাতিক হারে, জ্ঞানে ও মেধায় অত্যন্ত উন্নত। সুযোগ এবং পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশী বৌদ্ধরা দেশ ও জাতির কল্যাণে যুগান্তকারী অবদান রাখতে পারবে। তিনি প্রতিটি দেশে বসবারত বৌদ্ধদের সংঘবদ্ধ জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, তথাগত গৌতম বুদ্ধ,

পৃথিবীতে সর্ব প্রথম সাংবিধানক নীতি বা বিনয় প্রনয়নের মাধ্যমে ভিক্ষু সংঘ, ভিক্ষুনী সংঘ, উপাসক বা গৃহী সংঘ সৃষ্টি করে গেছেন। তাই বৌদ্ধ হিসাবে আমরা সংঘবদ্ধ থাকলে, যে দেশেই থাকিনা কেন, আমাদের পরিহানী বা ক্ষতি হতে পারে না ।

তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি প্রাচীন বাংলার মানুষদের প্রতি তথাগত বুদ্ধের প্রচন্ড এক ভালোবাসা ছিল । যে কারনে প্রাচীন বঙ্গ দেশের এক ব্রাম্মন পুত্র ও চারন কবি ভিক্ষুসংঘে যোগদান করলে, বঙ্গের সন্তান হিসাবে, বুদ্ধ তাঁর নাম দিয়েছিলেন বঙ্গিস থেরো।

আমরা প্রবাসে থাকলেও আমাদের প্রজন্মকে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রাখতে হবে। এতে আমাদের প্রজন্মরা দেশের প্রতি টান অনুভব করবে, মাতৃ ভূমিকে ভালোবাসবে। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রণব বড়ুয়া লিটন, সৈকত বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুখন বড়ুয়া, লীমা বড়ুয়া।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews