1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মইন উদ্দিন আহমেদ (মুন্টু ডাঃ) স্মৃতি ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মইন উদ্দিন আহমেদ (মুন্টু ডাঃ) স্মৃতি ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

মইন উদ্দিন আহমেদ (মুন্টু ডাঃ) স্মৃতি টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে মইন উদ্দিন আহমেদ (মুন্টু ডাঃ) স্মৃতি বিগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকালে ছত্রাজিৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে  বঙ্গবন্ধু ক্রিকেট একাদশ বনাম তোরসা ক্রিকেট দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

খেলায় বঙ্গবন্ধু ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাটে নেমে নির্ধারিত ১৩ ওভার ৫ বলে ৯০  রান সংগ্রহ করে। জবাবে তোরসা ক্রিকেট দল এক উইকেট বাকি থাকতে ৯২ রান সংগ্রহ করে। ফলে ০১ উইকেটে বিজয়ী হয়।

শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আশিফ আহসানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাঃ গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া,

মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা সদস্য মোহাঃ গোলাম রাব্বানী, মোঃ সাদিকুল ইসলাম লাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ হায়দার টুটুল, শিবগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সোহেল রানা বাবু,

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিলন চন্দ্র সাহা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

খেলায় তোরসা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে। এতে করে সমাজ থেকে মাদক মুক্ত হবে। মাদক মুক্ত সমাজ গড়তে তিনি যুব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর। তার নির্দেশে এলাকায় মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যে মাদকের সঙ্গে জড়িত হবে কাউকে ছাড় দেয়া হবে না।

আওয়ামী লীগ সরকারের বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকার জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল ভোগ করছে এদেশের জনগণ।

উল্লেখ্য, টুর্নামেন্টটি শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ রিপন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে, ধারাভাষ্য ছিলেন তুষার আহমেদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews