লালমনিরহাটে ১৪৩১ বাংলা নববর্ষকে বরণ করে নিতে লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট -৩ নব এমপি এ্যাড.মতিয়ার রহমানকে সাংস্কৃতিক সংর্বধনা দিয়েছে।
১৪ এপ্রিল সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট, লালমনিরহাট জেলা শাখা লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা সাখার সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমপি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র রেজাউল করিম স্বপন,উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ,লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জহুরুল ইসলাম টিটু।
দিন ব্যাপি অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়।পরে কবিতা আবৃত্তি,চিত্রাঙ্গন,লোকসংগীত,বাউল ও খেলাধুলার আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন প্রতিযোগী,সাধারন জনগন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply