1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিপিআইএএ) এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুর থেকে নানান আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অয়োজনের মধ্যে ছিল দুপুরে রেজিষ্ট্রেশন, টি-শার্ট বিতরণ, ফটোসেশান ও মধ্যাহ্নভোজ এবং বিকেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিচিতি, মুক্ত আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব, সিপিআইএএ’র নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান এবং শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বিকেলে ইনস্টিটিউটের অডিটরিয়াম রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সিপিআইএএ এর সভাপতি আব্দুল মাজিদ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল জাব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

সিপিআইএএ এর উপদেষ্টা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপদেষ্টা কমিটির সদস্যগণ, সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান, কার্য-নির্বাহী কমিটির সদস্য ও রেজিষ্ট্রেশন করা প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে আরো বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং সেই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহন বাড়াতে তাদেরকে উৎসাহিত করতে হবে।  

উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘‘চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন

(সিপিআইএএ)’’ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews