1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আইপিএলে টস টেম্পারিংয়ের অভিযোগ, ভিডিও ভাইরাল

  • শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

আইপিএলে টস টেম্পারিংয়ের অভিযোগ, ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুইদিন আগে মাঠে গড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ। তবে সেই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও বিতর্ক চলছে। সেই ম্যাচের টসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাটি থেকে টসের কয়েন তোলার সময় সেটি উল্টে ফেলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এরপর তিনি জানান, মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতেছেন। এ নিয়ে কোনো আপত্তি জানাননি বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সবর ক্রীড়াপ্রেমীরা। বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে টস টেম্পারিং-ও বলা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) টসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে লেখা, ‘কী!’ একই সঙ্গে ওই আইডি থেকে চারটি হাসির ইমোজিও দেওয়া হয়েছে।

অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানস টিএন নামের এক আইডি থেকে আরও পরিষ্কার এক ভিডিওতে লেখা হয়েছে, ‘টসের পরিষ্কার ভিডিও… এরপরও যদি কারও সন্দেহ থেকে থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’

উল্লেখ্য, টস বিতর্কের ম্যাচে জয়ও পেয়েছে মুম্বাই। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে বেঙ্গালুরু। জবাবে ঈশান কিষানের ৬৯ ও সূর্যকুমার যাদবের ৫২ রানের ইনিংসে ভর করে ২৭ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews