1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন অভিনেত্রী

  • শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন অভিনেত্রী

ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এমনিতে বেশ খোলা মনের মানুষ তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন থাকলেও দমে যাননি এই অভিনেত্রী। সবকিছু পেরিয়ে অভিনয়ে ঠিক নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। কিন্তু এবার হঠাৎ কি হলো তার? নিজের বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন শ্বেতা।

সম্প্রতি বাড়ি থেকে বেরোতে গিয়ে রেগে যান শ্বেতা। কখনও কখনও মায়ানগরীতে পাপারাজ্জিদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। পেশাগত কারণে বেশিরভাগ সময়ই বিষয়টিকে সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করেন তারকারা। আবার কখনও কখনও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ঘটে বিপত্তি। ঠিক যেমনটা হলো শ্বেতার সঙ্গে। নিজ বাড়ির দরজা খুলে বাইরে বের হতেই পাপারাজ্জিদের ওপর মেজাজ হারালেন এই অভিনেত্রী।

বাড়ির লোহার দরজা খুলতেই শ্বেতা দেখেন, বাইরে ভিড় জমিয়েছেন পাপারাজ্জিরা। তাদের দেখা মাত্রই অভিনেত্রী প্রশ্ন করেন— কে আপনারা? কোথা থেকে এসেছেন? অভিনেত্রীকে পোজ দিতে অনুরোধ করতেই আরও বিরক্ত বোধ করেন তিনি। এমনকি কোনো পোজ না দিয়েই খানিক রেগেই দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যান শ্বেতা।

শ্বেতার ব্যক্তিগত জীবন বরাবর বিতর্কিত। বিয়ে, প্রেম, সংসার, সন্তান নিয়ে বেশ চর্চিত হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। একাধিকবার সমালোচনার মুখে পড়লেও নিজেকে সামলে এগিয়ে গেছেন তিনি।

বর্তমানে দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার শ্বেতার। গত বছরই বড় পর্দায় অভিষেক হয়েছে তার মেয়ে পলকের। এবার রোহিত শেট্টির ‘সিংঘাম এগেইন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে মা শ্বেতাকেও।

সূত্র : আনন্দবাজার

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews