1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শবে কদরের রাতে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

  • সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

শবে কদরের রাতে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

শবে কদরের রাতে নিজের ছেলের খুনিকে ক্ষমা করে দিয়ে আলোচনায় এসেছেন সৌদি আরবের আতি আল-মালিকি নামের এক ব্যক্তি।

রোববার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়েছে, সৌদি আরবের মক্কার বাসিন্দা আতি আল-মালিকির ছেলে আবদুল্লাহকে হত্যা করে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এক ব্যক্তি। চলতি মাসের ১৭ তারিখে ওই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দিন ধার্য ছিল। কিন্তু দণ্ড কার্যকরের আগেই খুনিকে ক্ষমা করে দিয়েছেন নিহতের বাবা। এর বিনিময়ে কোন ক্ষতিপূরণও নেননি তিনি।

এরই মধ্যে আল-মালিকির ক্ষমা করার ঘোষণার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক্সের ওই ভিডিওতে দেখা যায়, রমজান মাসের পবিত্রতম রাত শবে কদরে অভিযুক্তকে ক্ষমা করার সিদ্ধান্ত জানাচ্ছেন সন্তান হারানো বাবা। ঘোষণা শেষ হওয়া মাত্রই উপস্থিত অনেকে তাকে জড়িয়ে ধরে ওই বাবার সিদ্ধান্তের প্রশংসা করেন।

প্রসঙ্গত, সৌদি আরবের নিয়মে হত্যার বদলে হত্যা। অর্থাৎ, হত্যার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার চাইলে ক্ষতিপূরণ নিয়ে কিংবা ক্ষতিপূরণ ছাড়াই অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews