1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আত্মসমর্পণ করে গুরুত্বপূর্ণ আরেকটি সীমান্ত শহর হারালো মিয়ানমার সেনাবাহিনী

  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

আত্মসমর্পণ করে গুরুত্বপূর্ণ আরেকটি সীমান্ত শহর হারালো মিয়ানমার সেনাবাহিনী

তিন বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক শাসক আরেকটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এবার থাইল্যান্ডের সঙ্গে পূর্ব সীমান্তবর্তী শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী। শুক্রবার (৫ এপ্রিল) বিদ্রোহী করেন ন্যাশনাল ইউনিয়ন শহরে অবস্থিত জান্তা ব্যাটালিয়নের আত্মসমর্পণ গ্রহণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ নিতে সেনা অভ্যুত্থানবিরোধী অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছিল জাতিগত কারেন বিদ্রোহীরা।

থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের স্থল বাণিজ্যের বেশির ভাগই হয়ে থাকে এই মায়াওয়াদ্দি শহরের মাধ্যমে।

শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা দেয়, মায়াওয়াদ্দি শহরের ১০ কিলোমিটার পশ্চিমে থাঙ্গানিনাংয়ে অবস্থিত সেনা ব্যাটালিয়ন আত্মসমর্পণে রাজি হয়েছে। এর আগে শহরের নিরাপত্তায় নিয়োজিত ওই ব্যাটালিয়নকে আত্মসমর্পনের প্রস্তাব দেয় কেএনইউ।

আত্মসমর্পণ প্রস্তাব গ্রহণ করার পর, কারেন ন্যাশনাল ইউনিয়ন তাদের যোদ্ধাদের একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, ওই যোদ্ধারা জান্তা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিপুল পরিমাণ অস্ত্রের প্রদর্শন করছে।

মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ হারানো জান্তা সরকারের জন্য একটি গুরুতর ধাক্কা। সাম্প্রতিক মাসগুলোতে শান রাজ্যের চীন সীমান্তবর্তী বিশাল এলাকা এবং বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন থেকেও জান্তা বাহিনীকে হটিয়ে দেওয়া হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। ক্ষমতায় বসেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এর পর থেকেই বিভিন্ন এলাকায় বিদ্রোহ দমনে হিমশিম খেতে হচ্ছে জান্তা সরকারকে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews