চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অ্যাডভান্সমেন্ট ইন্ট্রিগেটেড কমিটি (বাইক) কর্তৃক দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ই এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নোনাপুকুর এলাকায় বাইক ভবন এর সামনে অনুষ্ঠিত হয়।উক্ত ঈদ সামগ্রী বিতরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা মূলক সভায়
বাইক এর সভাপতি মোঃ নুরুল হোদা মাষ্টার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ শরিয়তুল্লাহ, ৭-৮-৯ (সংরক্ষিত) সদস্য মোছাঃ শওকত আরা (সুইটি) ও চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ রানা প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি, বরেন্দ্র অ্যাডভান্সমেন্ট ইন্ট্রিগেটেড কমিটি (বাইক) এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে এবং বাইক এর সকল শাখার কর্মকর্তা, কর্মচারীর উপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথিবৃন্দ দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন।





Leave a Reply