1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে ছাগল চোর বলার কারণে ৬ বছরের শিশুকে শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা

  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ছাগল চোর বলার কারণে ৬ বছরের শিশুকে শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা 

এম ডি নজরুল ইসলাম , লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সেতু বাজার এলাকার শিশু রোমান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যায় জড়িত একই এলাকার আশিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম। এর আগে শনিবার (৩০ মার্চ) বিকেলে ওই এলাকার তামাক ক্ষেত থেকে পুঁতে রাখা রোমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত রোমান ওই ইউনিয়নের খোলাহাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার আসামি আশিকুর রহমান একই এলাকার মুছা মিয়ার ছেলে। তিনি বিভিন্ন চুরির সাথে জড়িত থাকত বলে জানা গেছে। 

পুলিশ সুপার বলেন, মাস খানেক আগে ভাদাই খোলাহাটি এলাকার মোকসেদুল ইসলামের মায়ের ছাগল চুরি করে বিক্রি করে আসামি আশিক রহমান।

 চুরির সময় শিশু রোমান মিয়া তা দেখে ফেলে এবং পরবর্তীতে সালিশে সাক্ষ্য দিলে আশিকের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

এরপর রোমান আশিকুরকে দেখে কয়েক বার ছাগল চোর বলে ঠাট্টা করে।

এতে আরও ক্ষিপ্ত হয়ে গত ২৯ মার্চ বিকেলে শিশু রোমানকে সেতু বাজারের তার বাবার কম্পিউটারের দোকান থেকে ডেকে ভুলিয়ে ভালিয়ে সন্ধ্যা হলে তামাক ক্ষেতে নিয়ে যায়।

এক পর্যায়ে তাকে গলাটিপে, শ্বাসরোধ ও ঘাড় মটকে হত্যা করে। পর দিন তামাক ক্ষেতে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

 পরে পুলিশের কয়েকটি টিম তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন জনের সহযোগিতায় আশিক রহমানকে গ্রেপ্তার করে। 

আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর সার্কেলের ফজলুল হক, আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী, মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিককরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews