1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরিজে ফিরতে টাইগ্রেসদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

সিরিজে ফিরতে টাইগ্রেসদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের সামনে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা।

মঙ্গলবার (২ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পেয়েছে অজিরা। দলটির হয়ে জর্জিয়া ওয়ারহ্যামের ব্যাট থেকে সর্বোচ্চ ৫৭ রান এসেছে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় অজিরা। দলীয় ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফোবি লিচফিল্ড। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান।

এরপর শুরুর ধাক্কা সামাল দেন গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহ্যাম জুটি। এই জুটি থেকে আসে ৯১ রান। আগ্রাসী ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরির পর ৩০ বলে ৫৭ রান করে ফেরেন জর্জিয়া।

এই ব্যাটারের বিদায়ের পরই মূলত অজিদের ব্যাটিং লাইন-আপে মূল ধস নামে। এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

অন্যদিকে শেষ ওভারে অজি শিবিরে তাণ্ডব চালান টাইগ্রেস ফারিহা তৃষ্ণা। তার হ্যাটট্রিকে সংগ্রহ বড় করতে পারেননি অজিরা।

শেষ দিকে অ্যালিসি পেরির ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় সফরকারীরা।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews