1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রথম বাংলাদেশি হিসেবে দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিক ফারিহার

  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রথম বাংলাদেশি হিসেবে দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিক ফারিহার

বিশ্ব ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। হোম অব ক্রিকেট মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে প্যাভিলিয়নে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি এই পেসার।

এর আগে, ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে।

মিরপুরে তখন হ্যারিস ও ওয়ারেহামের শো চলছিল। সফরকারীরা যেভাবে খেলছিল, তাতে মনে হচ্ছিল দুইশ পেরিয়ে যাবে দলীয় পুঁজি। তবে ইনিংসের ১২তম ওভারে ওয়ারেহাম প্যাভিলিয়নে ফিরলেই পাল্টে যায় ম্যাচের চিত্র। পরের ওভারে ফাহিমার জোড়া আঘাতে অ্যাশলেই গার্ডনারের পর ফেরেন হ্যারিস।

তবে ইনিংসের মূল নাটকীয়তা তখনও বাকি। ইনিংসের শেষ ওভারে আক্রমণে আসেন ফারিহা। তার ওভারেই প্রথম বলেই বাউন্ডারি হাঁকান পেরি। পরের দুই বলে আসে ২ রান। চতুর্থ বলে ওয়াইড লং অফে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ফেরেন পেরি। পরের বলে পয়েন্টে ধরা পড়েন মলিনু। শেষ বলে অ্যারাউন্ড দ্য লেগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড হন মুনি। তাকে বোল্ড করেই হ্যাটট্রিক পূরণ করেন টাইগ্রেস পেসার।

নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে জোড়া হ্যাটট্রিকের মালিক এখন তৃষ্ণা। এর আগে, উগান্ডার কনসুলেট আওয়েকো ও হংকংয়ের ক্যারি চ্যানের এই কীর্তি গড়েন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews