পবিত্র মাহে রমজান উপলক্ষে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সাগর এভিয়েশন হজ্জ্ব কাফেলার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ইউনিয়নের ফরিয়াদিকুল মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম মেম্বারের বাড়ী থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আলহাজ্ব জাহাঙ্গীর আলমের ছোট ভাই শহিদুল ইসলাম।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ করা ইফতার সামগ্রী মধ্যে ছিলো ১৫ কেজি চাউল, সয়াবিন তেল, ডাল,চিনি, চিড়া, ও ছোলা। প্রতিটি প্যাকেটে ছয় রকম ইফতার সামগ্রী দেয়া হয়।

Leave a Reply