1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসির সাফল্য। মামলার ৩ ঘন্টার মধ্যে মোটরসাইকেল সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসির সাফল্য। মামলার ৩ ঘন্টার মধ্যে মোটরসাইকেল সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে বীমা কর্মকর্তার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দু’জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে পৌর এলাকার পাঠানপাড়া-ফুড অফিস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন – পাঠানপাড়া ফুড অফিস মোড়ের মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান হাসান (৩০) ও খরমান আলীর ছেলে আরফান আলী ছোটন (২৪)।

সদর থানার ওসি মিন্টু রহমান জানান, ২৫ মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে ছিনতাইয়ের শিকার হন একটি বীমা কোম্পানীর ইউনিট ম্যানেজার রায়হান আলী। অজ্ঞাত চার ছিনতাইকারীরা তাকে মারধর করে ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রায়হান আলী বাদী হয়ে ২৮ মার্চ তারিখে থানায় মামলা দায়ের করেন। এরপর সাঁড়াশি অভিযানে নামে পুলিশ এবং রাতেই মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে হাসানুর রহমান ও আরফান আলীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews