1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওমরাহ করতে গিয়ে ১১ বছর পর হারানো ছেলেকে খুঁজে পেলেন মা

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

ওমরাহ করতে গিয়ে ১১ বছর পর হারানো ছেলেকে খুঁজে পেলেন মা

২০১৩ সালে গৃহযুদ্ধে নিজেদের ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেছিলেন এক সিরীয় মা। এরপর একে একে কেটে গেছে ১১টি বছর। এত বছরে আদরের সন্তানটিকে কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত ওমরাহ পালন করতে গিয়ে নিজের যক্ষের ধনকে ফিরে পেলেন ওই মা।

গালফ নিউজ বলছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে যখন ভয়াবহ বোমা হামলায় গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছিল তখন নিজেদের ছোট্ট সন্তানটিকে হারিয়ে ফেলেন এক দম্পতি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি ছেলেটিকে। কিন্তু এ মাসে ওমরাহ করতে গিয়ে দেখা হয়ে যায় মা-ছেলের।

১১ বছর পর মাকে দেখে ছেলের দৌঁড়ে এসে জড়িয়ে ধরার আবেগঘন দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

গত মে মাসে প্রকাশিত সৌদি সরকারের এক পরিসংখ্যান বলছে, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরিয়ান রয়েছে। ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সিরিয়ার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews