1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

 উইন রোজারিও নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত

  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

উইন রোজারিও নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। উইন রোজারিও নামে ১৯ বছর বয়সী যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ।

এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার অভিযোগ, তার নিরাপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।খবর বাপসনিউজ ।

নিউইয়র্কের ওজন পার্ক ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউয়ের বাসা থেকে নিজেই ৯১১ নম্বরে কল করেন বাংলাদেশি তরুণ উইন রোজারিও। পুলিশকে জানান, তিনি মানসিক ভারসাম্যহীন। নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের ইতি টানতে চান।

বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ফোন কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ।

নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন। তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো ? এসময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি।

পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews