মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, অভিযান পরিচালনা করে মাদক সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
ডিএনসি সুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মার্চ) ৯ টার সময় অভিযানটি পরিচালনা করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া এলাকাস্থ মোহাম্মদ হোসেন এর বসত বাড়ী হতে ৭.৫ (সাত দশমিক পাঁচ) কেজি গাঁজাসহ সদর মডেল থানার কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়ার আবুল কালামের ছেলে মোহাম্মদ হোসেন (৩৬),
চকআলমপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ মাসুম রহমান (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই এলাকায় অপর অভিযানে ০৭ (সাত) বোতল ফেনসিডিল ও ১ টি মোটর সাইকেলসহ কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আখতারুল ইসলামের ছেলে মোঃ হামিদ আলী (২৬)
এবং চুনাখালী গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে মোঃ রুবেল আলী (৩২) নামে ২ আসামীকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। প্রেস নোটে আরও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply