1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফ্লোরিডায় নাবালকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে আইন

  • বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

ফ্লোরিডায় নাবালকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে আইন

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কিছু দিন ধরেই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বাইডেন সরকার সেখানে টিকটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে এখনো বিতর্ক চলছে। তারই মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যানটিস সোমবার জানিয়ে দিলেন, নাবালকরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম আর ব্যবহার করতে না পারে, তা নিয়ে একটি আইনে তিনি সই করেছেন।খবর বাপসনিউজ ।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে। ১৩ বছর না হলে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে না সেখানে।

আইনে বলা হয়েছে, ১৩ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না। ১৪ ও ১৫ বছরের বালক-বালিকারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, কিন্তু তার জন্য মা-বাবার অনুমতি নিতে হবে।

ফ্লোরিডার স্থানীয় সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এই আইন মা-বাবাকে বাচ্চা বড় করতে সাহায্য করবে।

অনেক দিন ধরেই ফ্লোরিডায় এই বিলটি নিয়ে বিতর্ক হচ্ছে। রাজ্যের স্পিকার পল রেনার চেয়েছিলেন, ১৬ বছরের নিচে কোনো নাবালক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। সেই প্রস্তাব খারিজ হলেও তার কাছাকাছি একটি প্রস্তাব শেষ পর্যন্ত আইনের চেহারা পেয়েছে।

এদিন রেনার বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে আছে শিশুকামী ও পাচারকারীতে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নাবালকদের উত্তেজিত করে এবং অন্ধকার জগতের দিকে টেনে নিয়ে যায়।’

শুধু তা-ই নয়, তাঁর মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম বাড়ন্ত শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। এটা এক ধরনের নেশা তৈরি করে, যা বাচ্চাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে।

এই বিলটি নিয়ে বিতর্কের সময় দুটি বিষয় সামনে এসেছিল।একদিকে শিশু-সুরক্ষা, অন্যদিকে বাকস্বাধীনতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অধিকার এভাবে ছিনিয়ে নেওয়া যায় কি না,

তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বলা হয়েছে, শিশুর মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা-ই তাকেই সবার আগে গুরুত্ব দিতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews