1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবির পৃথকভাবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবির পৃথকভাবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস:

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, দু:স্থদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়ন ও ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরে ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন সদর দপ্তরে ১০০ জনকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামানসহ বিজিবির সদস্যরা।

অপরদিকে একই সময়, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি কর্তৃক গোবরাতলায় অবস্থিত ব্যাটালিয়ন সদরে ১০০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেখানে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ান ৫৯ বিজিবি অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন রহনপুর ব্যাটেলিয়ানের সি ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি জানায়, এবছর প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে, তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।

এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews