1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

মধুখালীতে মাটি বহনকারী অবৈধ ট্রলি চলাচল বন্ধ করে দেওয়ার দেড়ঘন্টা পর চলাচল শুরু

  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

মধুখালীতে মাটি বহনকারী অবৈধ ট্রলি চলাচল বন্ধ করে দেওয়ার দেড়ঘন্টা পর চলাচল শুরু

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

সড়কে দুর্ঘটনা এরাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের স্থানীয় ও হাইওয়ে সড়কে চলাচলরত মাটি বহনকারী অবৈধ ট্রলি চলাচল বন্ধ করে দেওয়ার দেড়ঘন্টা পর আবার সড়কে চলাচল শুরু করেছে।এ সড়কে চলাচলরত বিভিন্ন বৈধ যানবাহনসহ পথচারিদের মনে নানারকম প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ফরিদপুুরের পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম এর নির্দেশক্রমে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে মধুখালী থানার অফিসার ইনচার্জ নিজে মাটিকেটে বিক্রয়স্থল জাহাপুর ইউনিয়নের মনোহরদিয়া গ্রামে গিয়ে মাটি ব্যবসায়ীকে এই অবৈধ কার্যক্রম বন্ধের অনুরোধ করে থানায় ফিরে যান।

অফিসার ইনচার্জ মাটি বিক্রয়স্থল ত্যাগ করার সাথে সাথেই মাটি ব্যবসায়ী তাদের কার্যক্রম শুরু করেন।
তিন ফসলি জমি ধ্বংস কবে ইট ভাটাসহ বিভিন্ন জায়গায় মাটি বিক্রয়ের ফলে একদিকে দিন দিন শেষ হয়ে যাচ্ছে ফসলী জমি, অন্যদিকে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীন সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

স্থানীয়রা জানান, জাহাপুর ইউনিয়নের প্রভাবশালী এক মাটি ব্যবসায়ী দির্ঘদিন যাবৎ তিন ফসলী জমির মাটি অল্প টাকায় ক্রয় করে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে অবৈধ ট্রলি গাড়ীতে বোঝাই করে ওই মাটি বিক্রয় করছেন ইট ভাটাসহ বিভিন্ন জায়গায়।

এতে করে নতুন পুরাতন রাস্তা গুলো নিমিষেই নষ্ট হয়ে যাচ্ছে। মাটি সরবরাহকালে লাইসেন্স বিহীন অবৈধ ট্রলি ও ড্রামট্রাক থেকে রাস্তায় বিভিন্ন স্থানে মাটির স্তুপ পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীন সড়ক।

অন্যদিকে ধুলাবালিতে আশেপাশের পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে। এদিকে পাঁকা রাস্তায় মাটি বোঝায় ট্রলি ও ড্রামট্রাক থেকে খসে পড়া মাটির উপরে একটু বৃষ্টি পড়লেই সেসব সড়কে স্লিপ কেটে ঘটতে পারে সড়ক দুর্ঘটনা।

মাটি ব্যবসায়ী প্রভাবশালী হওয়ার কারনে গ্রামবাসিরা তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস পাইনা বলে জানান গ্রামবাসীরা।

জানাযায়, সরকারি গেজেটে প্রকাশিত মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ ২০১৩ সালের ৫৯ নং আইনের ৫ ধারা অনুযায়ী কোন ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি হইতে মাটি কাটা বা সংগ্রহ করে ইটের কাচামাল হিসাবে ব্যবহার করতে পারবে না।

যদি কোন ব্যক্তি আইনের এই ধারা লঙ্ঘন করেন তাহলে তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা ২ (দুই) লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দণ্ডেদন্ডিত হইবেন।

অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত বা ইউনিয়ন বা গ্রামীণ সড়ক ব্যবহার করিয়া কোন ব্যক্তি ভারি যানবাহন দ্বারা ইট বা ইটের কাচামাল পরিবহন করিতে পারিবেন না।

যদি কোন ব্যক্তি আইনের এই ধারা লঙ্ঘন করেন তা হইলে তিনি ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

এসব আইন থাকার পরও ভূমিদস্যুরা আইনের তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসনের চোখের সামনে এসব কর্ম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

এবিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম জানান, আমি এখনি পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews