1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে ইফতারের পূর্বে রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

  • বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

ভাঙ্গায়  তুচ্ছ ঘটনার জেরে ইফতারের পূর্বে  রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ইফতার পূর্বে  তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মনসুরাবাদ বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে মনসুরাবাদ গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্র সাজ্জাদের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদ নামের একজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি সেসময় এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ মাতুব্বররা মীমাংসা করে দেন। 

বৃহস্পতিবার ইফতারের  পূর্বে সাজ্জাদ খাপুরা এলাকায় গেলে বাইজিদের লোকজন তার উপর  হামলা চালায় । বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ,

খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময়  এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়‌।

সংঘর্ষ চলাকালে সুযোগসন্ধানী কিছু মানুষ মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুটে নেয়।

 এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews