ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় চার্জার অটোতে থাকা ৭ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সাব-রেজিস্ট্রি ও পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে বাস রাজশাহী যাচ্ছিলো ও গোদাগাড়ী থেকে অটো চাপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। পথে বাস টি অটো কে ধাক্কা দিলে অটো দুমড়ে-মুচড়ে যায় এতে করে অটো তে থাকা ৭ জন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতরা হলেন, তারেক আলী (২৮) পিতা মোঃ সফিকুল সাং সুইজগেট। রমজান আলী (৫০) পিতা মৃত বদিউজ্জামান সাং অনুপনগর থানা জেলা চাঁপাইনবাবগঞ্জ। শ্রী রাজ কুমার (৩৫) পিতা মৃত ডালিম কুমার বাড়ি কাস্টমস। মোসা নুরেশা (২৫) স্বামী ফিরোজ কবির বাড়ি সাবানপুর গোদাগাড়ী।
মোসা শিউলী (২৫) স্বামী মনিরুল গ্রাম সারাংপুর গোদাগাড়ী। মোসাঃ ফিরোজা (৫৫) স্বামী আজাহার আলী সাং ফরিদপুর গোদাগাড়ী। ফিরোজা (৩০) পিতা মোঃ নুহ লস্করহাটি গোদাগাড়ী।
এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন কোনো অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত বাস ও অটো কে থানা হেফাজতে নেওয়া হয়েছে

Leave a Reply