1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত : ইউনিসেফ

  • সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত : ইউনিসেফ

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজার উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। চলমান এই হামলায় এখন ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৩ হাজারের বেশি শিশু।জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাতে সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা।

ইউনিসেফ বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ১৩ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে গাজায় যেসব শিশু বেঁচে রয়েছে, তারাও গুরুতর অপুষ্টিতে ভুগছে। এমনকি তাদের কান্না করার শক্তিও নেই।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সিবিএস নিউজকে বলেন, আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে এতো শিশু মৃত্যুর হার দেখিনি। সেখানে আরও হাজার হাজার শিশু আহত হয়েছে। তারা কোথায় আছে তাও আমরা জানি না। তবে তারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

‘আমি শিশুদের ওয়ার্ডে ছিলাম যারা মারাত্মক রক্তস্বল্পতা ও অপুষ্টিতে ভুগছে। পুরো ওয়ার্ড ছিল একেবারেই শান্ত। কারণ শিশুদের কান্না করার শক্তিও নেই,’ বলেন ক্যাথরিন রাসেল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজায় অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সেখানকার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews