ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না দেশসেরা ওপেনার তামিম ইকবালের। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারও প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তিনি। তবে ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।
এর আগে ১৭ ও ১৬ রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। এবার দুই অঙ্কের কোটাই পেরোতে পারলেন না। মাত্র ৬ রানে সাজঘরে ফিরেছেন দেশসেরা এই ওপেনার।
রোববার (১৭ মার্চ) সিটি ক্লাবের বিপক্ষে ইনিংস গোড়াপত্তনে নেমেছিলেন তিনি। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে শেষ তামিমের এই ম্যাচের চ্যাপ্টার।
চলতি মৌসুমে টানা তিন ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিলেন তামিম। প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ২৬ বলে ১৭ রানে হাসান মুরাদের বলে অমিত হাসনের মুঠোবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তবে তামিমের ব্যর্থতার দিনে ৭১ রানে পেয়েছিল তার দল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে যানজটের কারণে দেরিতে মাঠে পৌঁছান তিনি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষের সেই ম্যাচে তামিমের পরিবর্তে পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন। সুযোগ লুফে নিয়ে ক্যারিয়ারসেরা ১৫১ রান করেছিলেন ইমন। এদিন আরেক ওপেনার শাহাদত হোসেন দিপুও সেঞ্চুরি করেছিলেন।
তবে এদিনও ব্যর্থ তামিম। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে ১৫ বলে ১৬ রানে সালাউদ্দিন শাকিলের বলে আবু জায়েদ রাহির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার। ওই ম্যাচে ১৬৫ রানে জয় পেয়েছিল তামিমের দল।
তামিম ব্যক্তিগতভাবে ভালো না করলেও চলতি ডিপিএলে দলগত সাফল্য পাচ্ছে প্রাইম ব্যাংক। এ প্রসঙ্গে তামিমের ভাষ্য, মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।

অনলাইন ডেস্ক
Leave a Reply