জাতির মহানায়কের ১০৪তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। নানা ঘাত-প্রতিঘাত, ত্যাগ-তিতিক্ষা আর আন্দোলন-সংগ্রামে মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধু থেকে জাতির জনক। জাতির জনক হয়ে ওঠার পেছনেও রয়েছে হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প।
এই দিনে যার জন্মের মধ্য দিয়ে যেমন এসেছিল শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা। কিশোর বয়সেই জানান দিয়েছিলেন তিনিই বাঙালির ভবিষ্যৎ কাণ্ডারি। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
দিবসটি উদযাপনে আজ দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে।

তার-ই ধারা বাহিকতায় আজ রবিবার সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা।
এর পর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ হাসান আলী, আলহাজ¦ সোলাইমান হোসেন বিশ^াস সহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামীলীগের একাংশের সাবেক উপজেলা কামান্ডার খন্দকার শহিদুল্যাহ, অধ্যক্ষ আজগরা আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
বাঘারপাড়া পৌর সভার পক্ষে মেয়র কামরুজ্জামান বাচ্চুর সহ সকল কর্মকর্তা কর্মচারি, বাঘারপাড়া ডিগ্রী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ আজগর আলী সহ বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারি, বাঘারপাড়া ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ আব্দুল মতিন সহ বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারি, বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পাইলট গার্লস স্কুলের পক্ষে প্রধান শিক্ষক জুলহাশ উদ্দীন সহ বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারি,
উপজেলা মাধ্যমিক অফিস, প্রাথমিক অফিস, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে প্রধান কর্মকর্তা ডাক্তার অরূপ জ্যোতি ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের ডাক্তার নার্স সহ কর্মকর্তা কর্মচারি, বাঘারপাড়া সোনালী ব্যাংক।বাঘারপাড়া থানার পক্ষে ওসি শাহাদাত হোসেন, সাবেক যশোর জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি উপজেলা আনসার ভিডিপি সহ বিভিন্ন পর্যায়ের সংগঠন বঙ্গবন্ধুর মারালে ফুল অর্পণ করেন।
এদিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলানয়তনে আলোচনা ও শিশুদের চিত্রাঅংকন, কবিতা,উপস্থিত বকতৃতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভপতিত্বে আলোচনা শেষে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরাণ করেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসান আলী বিশ্বাস,
পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণী বিশ্বাস , থানা ইনচার্জ শাহাদাত হোসেন, অনুষ্ঠানটি সঞ্চলানা করেন উপজেলা সমাজ সেবা অফিসার আশরাফুল আলম।

Leave a Reply