কক্সাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ময়নারঘোনা রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন সদস্যের সশস্ত্র ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
মঙ্গলবার (১২ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী মরাগাছ তলা রোহিঙ্গা বাজারের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের মোঃ মীর কাসেমের ছেলে সিফাত (১৯), বালুখালী গ্রামের মীর কাশেমের ছেলে শাহিন ইমরান রনি প্রকাশ মিজান (১৭) ও জামতলী গ্রামের আলী আকবরের ছেলে মোঃ আজিজুর রহমান (১৭)।
এসময তাদের কাছ থেকে স্টিলের হাতলে সংযুক্ত মোটরবাইকের ডিস্ক দিয়ে তৈরী ১টি দেশিয় কুড়াল সদৃশ বস্তু, ১টি হাতুড়ি, ১টি ছুরি, ৩টি বাটন ফোন ও নগদ ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।উদ্ধারকৃত আলামতসহ তিনজনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

Leave a Reply